১. ২০-৮০ নিয়ম মেনে চলুন 🔋
ব্যাটারি ১০০% চার্জ করবেন না এবং ২০% এর নিচে নামতে দেবেন না। লিথিয়াম-আয়ন ব্যাটারি ২০% থেকে ৮০% এর মধ্যে থাকলে দীর্ঘকাল ভালো থাকে।
২. অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ রাখুন 🔒
আপনার ফোনের ফ্ল্যাশলাইট বা ক্যালকুলেটর অ্যাপ কেন 'লোকেশন' বা 'কন্টাক্ট' পারমিশন চাইবে? সেটিংস থেকে অ্যাপের অপ্রয়োজনীয় পারমিশন অফ করে দিন।
৩. পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্কতা 🌐
এয়ারপোর্ট বা শপিং মলের ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে কখনোই ব্যাংক লেনদেন বা পাসওয়ার্ড পরিবর্তন করবেন না। হ্যাকাররা এভাবেই ডাটা চুরি করে।
রাতে ঘুমানোর সময় ফোন মাথার পাশে বা বালিশের নিচে রাখবেন না। এটি রেডিয়েশন এবং ওভারহিটিং এর ঝুঁকি বাড়ায়।
৪. অটো-ব্রাইটনেস ও ডার্ক মোড 🌑
ফোনের ব্রাইটনেস অটো মোডে রাখুন এবং সম্ভব হলে 'ডার্ক মোড' ব্যবহার করুন। এটি আপনার চোখের পাশাপাশি ব্যাটারির লাইফও বাড়াবে।
৫. অব্যবহৃত অ্যাপ ডিলিট করুন 🗑️
ফোনে এমন অনেক অ্যাপ থাকে যা ব্যাকগ্রাউন্ডে ডাটা ও ব্যাটারি খরচ করে। মাসে অন্তত একবার ফোন ক্লিন করুন এবং অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে ফেলুন।